মায়ের ফোনে গেম খেলার সময় উধাও ২ লাখ টাকা, অতপর...

০৭ এপ্রিল ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
ভারতে মোবাইলে গেম খেলে টাকা খুইয়ে আত্মহত্যা করেছেন এক যুবক

ভারতে মোবাইলে গেম খেলে টাকা খুইয়ে আত্মহত্যা করেছেন এক যুবক © প্রতীকী ছবি

মায়ের ফোনে গেম খেলছিলেন এক যুবক। অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। সে গেমই কাল হল তার। অসাবধানতায় তার মায়ের ফোন থেকে ২ লাখ টাকা কেটে যায়। বকুনির ভয় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের নালাসোপাড়া এলাকার। পুলিশ জানিয়েছে, গত বুধবার গেম খেলতে খেলতে আচমকা একটি মেসেজ পেয়েছিলেন ১৮ বছরের যুবক। তাতে কোনও প্রতারণামূলক লিঙ্ক ছিল। অসাবধানতায় তাতে ক্লিক করে ফেলেন। কিছু ক্ষণের মধ্যে ফোনে টাকা কেটে নেওয়ার মেসেজ ঢোকে। যাতে বলা হয়, যুবকের বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকা কেটে নেওয়া হয়েছে।

মেসেজ দেখে ভয় পেয়ে যান যুবক। কী করবেন ভেবে না পেয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পুলিশের ধারণা, টাকা কেটে নেওয়ায় বকাবকি করা হতে পারে বলে আতঙ্কে ছিলেন তিনি। পরে ঘরে থাকা কীটনাশক খেয়ে তাই আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, টাকা কেটে নেওয়ার কথা যুবক কাউকে জানাননি। তার আগেই নিজে আত্মঘাতী হয়েছেন। তিনি কীটনাশক খাওয়ার পর বমি করছিলেন। তাকে দ্রুত যুবককে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করেছে পুলিশ।

আরো পড়ুন: চারমাসে যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন ১০ ভারতীয় শিক্ষার্থী

পুলিশের সাইবার অপরাধ দমন শাখা জানিয়েছে, মোবাইলে প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালে ২৪ ঘণ্টায় তা উদ্ধার সম্ভব। এর মধ্যে পুলিশকে টাকা খোয়ানোর কথা জানালে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সে টাকার পুরোটাই ফিরিয়ে আনা যায়। যুবক সম্ভবত তা জানতেন না। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেন। খবর: আনন্দবাজার।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close