বিয়ে না হলেও বিচ্ছেদের পর নারীকে দিতে হবে ভরণপোষণ

০৬ এপ্রিল ২০২৪, ০৯:০৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

© ফাইল ফটো

বিয়ের পর বিচ্ছেদ হলে এতদিন দেশ-বিদেশের আদালতে ভরণপোষণের জন্য বিভিন্ন কঠোর আইনের প্রয়োগের কথা শোনা গেলেও এবার বিয়ে না হয়েও বিচ্ছেদের পর ভরণপোষণ নিয়ে নির্দেশনা দিয়েছে ভারতের মধ্য প্রদেশের হাইকোর্ট। খবর আনন্দবাজার পত্রিকার।

আইনের খাতায় বিয়ে নথিভুক্ত করা হয়নি বা বিয়ে ছাড়াই একত্রবাস করেছেন দীর্ঘদিন। সেই সম্পর্কে বিচ্ছেদের পরেও নারীরা পেতে পারেন ভরণপোষণ। একটি মামলার নির্দেশ দিতে গিয়ে এমনটাই জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট। মামলাকারীকে তাঁর লিভ-ইন সঙ্গীর ভরণপোষণ বাবদ মাসে মাসে টাকা দিতে বলা হয়েছে। লিভ-ইন নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের এই নির্দেশকে দেশের আইনের ইতিহাসে ‘যুগান্তকারী’ হিসাবে দেখছেন বিশেষজ্ঞেরা। 

সম্প্রতি, নিম্ন আদালতের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী যুবক। তিনি এক নারীর সঙ্গে দীর্ঘ দিন লিভ-ইন সম্পর্কে থেকেছেন। বর্তমানে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এরপর যুবকের কাছ থেকে ভরণপোষণের টাকা দাবি করেন ওই মহিলা। কিন্তু তিনি তা দিতে রাজি হননি। নিম্ন আদালত যুবককে ভরণপোষণের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টও সেই নির্দেশ বহাল রেখেছে। আদালত জানিয়েছে, মহিলাকে মাসে ১৫০০ টাকা করে দিতে হবে মামলাকারীকে।

আদালত বলছে, একসঙ্গে দীর্ঘদিন থাকার পর যুবক ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। ওই যুগল নিজেদের স্বামী, স্ত্রী হিসেবে পরিচিতও করেছিলেন, তবে আইনি বিয়ে বা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। সর্বোপরি, দুজন সন্তানও জন্ম নিয়েছে। ফলে ভরণপোষণের দায়িত্ব নিতে হবে যুবককে।

 
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬