নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

০৬ এপ্রিল ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

© ফাইল ফটো

আগামী সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজ শনিবার (৬ এপ্রিল) এই আহ্বান জানানো হয়।

সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে সোমবার। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে পরের দিন মঙ্গলবার ৯ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তবে সেদিন চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনের হবে এবং বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবে গত ১১ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ইসলাম ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ মূলত চাঁদ ওঠা না ওঠার ওপর নির্ভর করে পালিত হয়।

 
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬