অসহনীয় গরমে স্কুল বন্ধের নির্দেশ ফিলিপাইনে

০৬ এপ্রিল ২০২৪, ০৩:২৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
স্কুল শিক্ষার্থী

স্কুল শিক্ষার্থী © ফাইল ছবি

অসহনীয় গরম ও তাপপ্রবাহের কারণে স্কুলের নিয়মিত ক্লাস কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি নোটিশ ফিলিপাইনের সব স্কুলে পাঠানো হয়েছে। 

সেই নোটিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অসহনীয় গরম-তাপপ্রবাহ এড়াতে স্কুলগুলো তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত রাখতে পারবেন। স্কুলগুলোর কর্তৃপক্ষকে সেই এখতিয়ার দেওয়া হলো।’ 

এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার নোটিশ পাওয়ার পর ওই দিনই দেশজুড়ে ৪ হাজার ৭৬৯টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়, পরের দিন শুক্রবার বন্ধ করা হয় আরও ৫ হাজার ২৮৮টি স্কুল। এসব স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার আগ পর্যন্ত আপাতত অনলাইনে ক্লাস কার্যক্রম চলবে। বন্ধ হওয়া এসব স্কুলের মধ্যে রাজধানী ম্যানিলার ৩০০ স্কুলও রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন যে আগামী ৭ দিনের মধ্যে অধিকাংশ স্কুল ক্লাস কার্যক্রম স্থগিত করবে।

ম্যানিলার একটি স্কুলের শিক্ষক মায়েতি পাওলিনো এএফপিকে বলেন, ‘শিক্ষার্থীদের অবস্থা দেখে আমার খারাপ লাগে। ক্লাস করাতে দিয়ে দেখি— প্রায় সবাই গরমের ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছে। এমনকি আমার সবচেয়ে চটপটে শিক্ষার্থীও অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থায় থাকে না।’

প্রসঙ্গত, ফিলিপাইনে মোট স্কুলের সংখ্যা ৪৭ হাজারেরও বেশি। এসব স্কুল দেখভালের দায়িত্ব দেশটির কেন্দ্রীয়  শিক্ষা মন্ত্রণালয়ের। অধিকাংশ স্কুলের ক্লাসরুমগুলোতে তাপনুকূল ব্যবস্থা (এসি) নেই। ফলে এপ্রিলের প্রচণ্ড গরমে ক্লাস করতে বসে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা।

বেরোবিসাসের নেতৃত্বে আবু সাইদ-পুলক
  • ০৪ মার্চ ২০২৬
ঈদের পূর্বেই পে-স্কেলের গেজেট দাবিতে একযোগে ১৪ মন্ত্রী ও ৬ …
  • ০৪ মার্চ ২০২৬
যে কারণে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের অভিজ্ঞতা বাড়াতে চায় মন্ত্…
  • ০৪ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
  • ০৪ মার্চ ২০২৬
জনসমক্ষে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন আসিফ মাহমুদ
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে আত্মঘাতী ড্রোন তৈরি করল ভারত
  • ০৪ মার্চ ২০২৬