চারমাসে যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন ১০ ভারতীয় শিক্ষার্থী

০৬ এপ্রিল ২০২৪, ১০:১৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
যুক্তরাষ্ট্রে আরও এক ভারতীয় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে

যুক্তরাষ্ট্রে আরও এক ভারতীয় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে ফের এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট এ খবর নিশ্চিত করেছে। তবে কী কারণে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। এ নিয়ে চার মাসে দেশটিতে ১০ জন ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হলো।

ভারতীয় কনসুলেট জানিয়েছে, মৃত শিক্ষার্থীর নাম উমা সত্য সাই গাড্ডে। ওহায়ো প্রদেশের ক্লিভল্যান্ডে পড়াশোনা করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে কনসুলেট জানিয়েছে, ছাত্রের মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

নিউইয়র্কের ভারতীয় দূতাবাস এক্স-এ লিখেছে, ক্লিভল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উমার মরদেহ দ্রুত ভারতে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে।

আরো পড়ুন: ‘ভারতীয় পণ্য বর্জন’ ইস্যুতে যা বলল ভারত

এর আগে মার্চ মাসে মোহাম্মদ আবদুল আরাফাত নামে এক ভারতীয় শিক্ষার্থী ওহাইও’র ক্লিভল্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়। এ ছাড়া ইন্ডিয়ানার পার্দো বিশ্ববিদ্যালয় থেকে নীল আচার্য নামে এক শিক্ষার্থীর দেহ উদ্ধার হয়। 

এর আগে জর্জিয়ায় বিবেক সাইনি নামে আর এক ভারতীয় শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে এক গৃহহীন ব্যক্তির বিরুদ্ধে। এভাবে একের পর এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। ভারতীয় কনসুলেট প্রতিটি ঘটনায় তদন্ত এবং পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। খবর: আনন্দবাজার।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬