‘ভারতীয় পণ্য বর্জন’ ইস্যুতে যা বলল ভারত

০৫ এপ্রিল ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM

সম্প্রতি বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে অনেকেই। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শক্তিশালী। এই পণ্য বর্জনের ঘোষণা দুই দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইন’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দ্যা প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ‘ভারত বর্জন’ কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর। তবে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত সম্পর্ক রয়েছে। বিভিন্ন সেক্টরে বিস্তৃত রয়েছে দুই দেশের ব্যাপক অংশীদারত্ব।

রণধীর বলেন, ‘আমি বলতে চাই— ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমাদের একটি ব্যাপক অংশীদারত্ব রয়েছে, যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, কানেকটিভিটি এবং মানুষ থেকে মানুষে বিস্তৃত।’

বয়কটের ডাকের ফলে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানিতে টান পড়েছে কি না, এমন প্রশ্নের জবাব অবশ্য মুখপাত্র দেননি। এ কথাও বলেননি, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারত এই বিষয়ে কথা বলেছে কি না।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, ভারতীয় পণ্য বর্জনের এ আহ্বানকে নয়াদিল্লি আমলই দিচ্ছে না।

মধুর ক্যান্টিনে শিবিরের আলোচনা সভা-চিত্রপ্রদর্শনীতে আসলেন ৪…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সংগঠনের কেউ চেইন অব কমান্ডের ঊর্ধ্বে নয়—শোকজের পর হামিম
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের ব্যানার পুড়িয়ে দিলেন বিএনপি…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলা: ট্রাম্পের কণ্ঠে ‘ধ্বংস’ ও ‘নির্মূলের’ হুঁশিয়ারি
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ফার্মাসি কাউন্সিলের অনুমোদন পেল স্টেট ইউনিভার্সিটি অব বাংলা…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬