ডেনমার্কে একসঙ্গে ইফতার করল বাংলাদেশি শিক্ষার্থীরা

০৩ এপ্রিল ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
ডেনমার্কে একসঙ্গে ইফতার করল বাংলাদেশি শিক্ষার্থীরা

ডেনমার্কে একসঙ্গে ইফতার করল বাংলাদেশি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্কে অলবোর্গ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) 'বাংলাদেশি কমিউনিটি ইন অলবোর্গ' এর আয়োজনে দেশটির অলবোর্গ শহরে বিজনেস স্কুলের স্টুডেন্ট সোশ্যাল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অলবোর্গ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা, পিএইচডি ফেলো সৈয়দ আহমেদ তাজউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকসহ মাস্টার্সে অধ্যয়নরত প্রায় অর্ধশত বাংলাদেশি শিক্ষার্থীরা সপরিবারে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার অন্তরে ছিল দেশ আর পরিবারের সাথে কাটানো সুখস্মৃতির রোমন্থন। সেই আফসোসের মাঝেও সবার সাবলীল উপস্থিতি মাহফিল প্রাঙ্গণকে বানিয়ে তুলেছিল 'এক টুকরো বাংলাদেশে'।

831960f6-b21c-4d1a-befa-b5d4522f6e6d

ইফতারের পূর্ব মুহূর্তে অলবোর্গ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশায়, ডেনমার্কে বসবাসকারীদের মা-বাবা, পরিবার-পরিজন এবং প্রিয় বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া খায়ের করা হয়। উপচে পড়া আনন্দ ও পরিতৃপ্তি, সেইসঙ্গে মাহে রমাদানের রহমত, বরকত ও মাগফিরাত কামনার মধ্য দিয়ে আয়োজিত ইফতার মাহফিল সমাপ্ত হয়।

বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950