জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

০২ এপ্রিল ২০২৪, ০২:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির ইওয়াতে এবং আওমোরি প্রিফেকচারে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে ও আওমোরি অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আইওয়াতে প্রিফেকচারের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অংশে। তবে এ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর ফলে সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। 

ভূগর্ভস্থ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রায় প্রতিদিনই গড়ে ১০টি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে, ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের। [রয়টার্স]

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬