মুক্তিযুদ্ধ নিয়ে প্রজেক্ট, স্বর্ণপদক জিতল বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন ছাত্রী

২৫ মার্চ ২০২৪, ১১:৪৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
অর্চিতা শ্বেতা ও রিফাইয়া ফয়সাল

অর্চিতা শ্বেতা ও রিফাইয়া ফয়সাল © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রকল্প (প্রজেক্ট) বানিয়ে সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন কিশোরী অর্চিতা ও রিফাইয়া স্বর্ণপদক জয় করেছে। বাংলাদেশে জন্ম না নিলেও তাদের মা-বাবা বাংলাদেশি। ঘরে বাংলায় কথা বলে অর্চিতা ও রিফাইয়া। তারা মা-বাবার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনে বড়ও হয়েছে।

বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কারমেল হাইস্কুলের নবম গ্রেডের শিক্ষার্থী। অর্চিতা শ্বেতার জন্ম সিঙ্গাপুরে। রিফাইয়া ফয়সালের যুক্তরাষ্ট্রে। ‘দ্য ফরগটেন জেনোসাইড, ফ্রিডম বারিড আন্ডার ব্লাড: দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার’ শিরোনামের এ প্রকল্পে ভাস্কর্যের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের নানা দিক উপস্থাপন করে অর্চিতা ও রিফাইয়া। 

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে অর্চিতার বয়স যখন দেড় বছর, তখন সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে থিতু হন চন্দ্রনাথ। আর রিফাইয়ার বাবা আবু নাসের ফয়সাল যুক্তরাষ্ট্রে যান গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে।

অর্চিতা ও রিফাইয়া জানায়, এই প্রকল্পে কারমেল হাইস্কুলের লাইব্রেরিসহ শহরের পাবলিক লাইব্রেরিতে থাকা বিভিন্ন বই, সংবাদপত্রে ছাপা হওয়া মুক্তিযুদ্ধের খবর, ফটোসাংবাদিক রশিদ তালুকদারের বিভিন্ন ছবিসহ প্রায় ২০টি রেফারেন্স ঘেঁটেছে তারা। পাশের শহর ফিশার্সে বসবাস করা বীর মুক্তিযোদ্ধা হোসেইন এম আনোয়ারের সরাসরি সাক্ষাৎকার নিয়েছে। 

নিউইয়র্কে বাস করা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের সাক্ষাৎকার নিয়েছে মেসেঞ্জারে। গত ডিসেম্বর থেকে টানা প্রায় চার মাস কাজ শেষে তারা প্রথমে ক্লাসে জমা দেয় প্রকল্প। পরে পাবলিক লাইব্রেরিতে প্রদর্শন এবং প্রতিযোগিতার রিজিওনাল স্কেলে (আঞ্চলিক পর্যায়ে) বিচারকদের সামনে প্রকল্পটি তুলে ধরে তারা।

অর্চিতা শ্বেতা ও রিফাইয়া ফয়সালের প্রকল্পের শিরোনাম ‘দ্য ফরগটেন জেনোসাইড, ফ্রিডম বারিড আন্ডার ব্লাড: দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার’

তারা জানায়, বিশেষ কারণে এক ব্যক্তির নেতৃত্বে বিশ্বের ইতিহাস নতুন মোড় নিয়েছে—এমন কিছু পরিকল্পনা করতে বলেছিলেন তাদের শ্রেণিশিক্ষক (২০২৩-২৪ স্কুল ইয়ার)। পরে প্রকল্পটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিস্ট্রি ডের প্রতিযোগিতায় উপস্থাপন করে তারা। বিচারকদের ৮টি ভিন্ন প্রশ্নের প্রায় প্রতিটি ক্ষেত্রে ‘উদাহরণযোগ্য’ প্রকল্প হিসেবে স্বীকৃতি পায় এটি। প্রতিযোগিতায় অন্তত ৩০০টি প্রকল্প উপস্থাপিত হয়।

এই দুই শিক্ষার্থী জানিয়েছে, তারা এ কাজ করতে গিয়ে প্রকল্প উপস্থাপনের পর বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তারিত জানার সুযোগ পায় এই কাজ করতে গিয়ে, যা তাদের মনের মধ্যে গেঁথে গেছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
close