মস্কোয় বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৯৩, আটক ১১ জন

২৩ মার্চ ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জন। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। ক্রেমলিন সূত্রের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত।

ইন্টারফ্যাক্স বলছে, হামলায় জড়িত থাকার অভিযোগে অন্য সন্দেহভাজনদেরও আটকের চেষ্টা চলছে। হামলার তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

ঘটনাটিকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে আইএস।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950