ভারতের দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১১

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
ভারতের দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন

ভারতের দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন © সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আগুনে আহত হয়েছেন আরও ৪ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুজন। তারা ভেতরে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিল্লির আলিপুরের একটি বাজার এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার একটি পেইন্ট কারখানায় আগুনের সূত্রপাত হয় এবং পরে সেই আগুন একে একে দুটি গোডাউন ও একটি নেশামুক্তি কেন্দ্রে ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে একজন পুলিশও আছেন বলে জানান তারা।

তারা আরও জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দমকল বিভাগকে এই ঘটনার বিষয়ে জানানো হয়। পরে দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১০, আবেদন এসএস…
  • ২৭ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক এমপি আটক
  • ২৭ জুন ২০২৬
দেশের পাচঁ জেলায় বন্যার পূর্বাভাস
  • ২৭ জুন ২০২৬
৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটসাল শুরু হচ্ছে কাল, লাইভ দেখাবে দ্…
  • ২৭ জুন ২০২৬
আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে নিউমার্কেটে ঢ…
  • ২৭ জুন ২০২৬