একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিতে এসে প্রেমিক মরলেও সরে যান প্রেমিকা

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

একসঙ্গে বাঁচতে চেয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। তবে বিয়ে করা সম্ভব না হওয়ায় সিদ্ধান্ত নিয়েছিলেন একসঙ্গে বিলিয়ে দিবেন প্রাণ। তাই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার জন্য রেললাইনে দাঁড়িয়ে ছিলেন তারা।

তবে প্রেমিক প্রাণ বিসর্জন দিলেও শেষ মুহূর্তে পিছিয়ে আসেন প্রেমিকা। তার চোখের সামনেই প্রেমিক ঝাঁপ দেন চলন্ত ট্রেনের সামনে। মুহূর্তেেই টুকরো কয়েক টুকরো হয়ে যায় তার দেহ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। এতে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সী প্রেমিক রাজু ভাটের। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে রাজুর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সংসার থাকার পরেও রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২০ বছরের এক তরুণীর। তবে দু’জনেই বুঝেছিলেন তাদের বিয়ে করা সম্ভব নয়। এ নিয়ে ঝগড়ার পর একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে।  

যদিও রাজুর পরিবারের দাবি তাকে হত্যা করে তার দেহ ট্রেনের সামনে ছুড়ে ফেলে দিয়েছে ওই তরুণী ও তার পরিবার। 

এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও-রাড্ডা সেন্টারে হামলা ও লুটপাট রাষ্ট্রের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬