ডা. জুবাইদা
বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান © সংগৃহীত
প্রায় ২০ কোটি মানুষের এই দেশে মাত্র ৩ হাজার অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। স্বাস্থ্য খাতের এই নির্দিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা ও সুনজরের অভাবের কারণে দেশের হাজার হাজার প্রান্তিক মানুষ নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
জুবাইদা রহমান বলেছেন, কেবল অবকাঠামোগত উন্নতি ও প্রযুক্তি দিয়ে শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা তৈরি সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত পেশাদার জনবল।
আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেশিওলজি সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি সমৃদ্ধ ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়া, যেখানে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা সমান গুরুত্ব পাবে।
দেশে অ্যানেসথেসিওলজিস্টের তীব্র সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে মাত্র ৩ হাজার অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন। স্বাস্থ্য খাতের এই নির্দিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা ও সুনজরের অভাবের কারণে দেশের হাজার হাজার প্রান্তিক মানুষ নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছেন।
দেশের দুর্গম প্রান্ত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত অ্যানেসথেশিওলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন ডা. জুবাইদা রহমান। তিনি স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।