ক্যানসার কেড়ে নিল বলিউড অভিনেত্রীর প্রাণ

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
পুনম পান্ডে

পুনম পান্ডে © সংগৃহীত

বলিউডের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পুনম পান্ডে আর নেই। মাত্র ৩২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। খবর এনডিটিভি।

জানা যায়, জরায়ু ক্যানসারে প্রাণ হারিয়েছেন পুনম। ইনস্টাগ্রামের ওই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি।’

পুনম পান্ডের ম্যানেজার পারুল চাওলা জানিয়েছেন, ‘কিছুদিন আগে পুনমের ক্যানসারে ধরা পড়েছিল এবং এটি শেষপর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে।’

২০১৩ সালে নাশা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল পুনম পান্ডের। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে হইচই ফেলে দিয়েছিলেন পুনম পান্ডে। 

টেন্ডুলকার-ধোনিরা বিশ্বকাপ জিতলেও নিজের ওই অবস্থান থেকে সরে আসেন পুনম। এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করেন এবং ‘নাশা’ ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন এই অভিনেত্রী। খোলামেলা পোশাকের কারণে বারবার তাঁকে ঘিরে বিতর্কের ঝড় উঠত। তবে এসব কোনো কিছুকেই পাত্তা দিতেন না তিনি। 

টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬