সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা

৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

© প্রতীকী ছবি

পাকিস্তানের আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাজুর জেলা পুলিশের কর্মকর্তা রশীদ খান বলেন, আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গুলিতে নিহত রেহান জায়েব খান। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ছিলেন বলে দাবি করেছিলেন। বাজুর জেলায় রেহান জায়েব খান ও  চার সহযোগীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, পরে আহত অবস্থায় উদ্ধার করে রেহান জায়েব খান ও তার সহযোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নির্বাচনী প্রার্থী। এ ছাড়া তার চার সহযোগীর অবস্থা আশঙ্কাজনক।

রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬