বিদেশি শিক্ষার্থীদের যে দুঃসংবাদ দিল কানাডা

১৪ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

কানাডায় দিন দিন আবাসন সংকট তীব্র হয়ে উঠার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে স্রোতের মতো আসতে থাকা শিক্ষার্থী ও অভিবাসীদের দায়ী করেছেন সে দেশের অর্থনীতিবিদরা। নাগরিকদের আবাসন ক্রয়ক্ষমতার সংকটের জন্য কানাডার সরকার সম্প্রতি সমালোচনার সম্মুখীন হয়েছে। এমন পরিস্থিতিতে কানাডায় বসবাসের অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা অটোয়া কমানোর কথা ভাবছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার।

রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কানাডা সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে বাংলাদেশী অভিবাসী রয়েছে ৭০ হাজার ৯০ জন। এর মধ্যে ২০১১ থেকে ২০২১—এক দশকে গিয়েছে ২৫ হাজার ৩৬০ জন। তার মধ্যে ২০১১-১৫ সাল পর্যন্ত সময়ের মধ্যে গিয়েছে ১২ হাজার ১৮৫ জন। ১৩ হাজার ১৮৫ জন গিয়েছে ২০১৬-২১ সালের মধ্যে।

স্থানীয় সিটিভি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, ক্ষমতাসীন লিবারেল সরকার এই বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা সীমাবদ্ধ করে দেয়ার কথা বিবেচনা করছে।

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, এটি বিরক্তিকর। এটি এমন একটি সিস্টেম যা সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে দেশটিতে কত সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী কমানো হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। 

কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে সক্রিয় ভিসাসহ ৮ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় অবস্থান করছিলেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার।

একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ইকবাল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬