তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

১৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM

© সংগৃহীত

তুষারঝড় আর তীব্র শীতে বিপর্যস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বাতিল হয়েছে ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত মোট দুই হাজার ৫৮ টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পাঁচ হাজার ৮৪৬ টি ফ্লাইট চলাচলে বিলম্ব হয়েছে।

মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়সের রাজধানী শিকাগোর বিভিন্ন বিমানবন্দরে আসা ৪০ শতাংশ ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। বাকি ৬০ শতাংশ ফ্লাইট দেশটির দক্ষিণাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য কলোরাডোর রাজধানী ডেনভার এবং উইসকনসিনের মিলওয়াউকি শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের।

সবচেয়ে বেশি বাতিল হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্স কোম্পানির ফ্লাইট। তীব্র তুষারঝড়ে এই কোম্পানিটির ৪০১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্কাইওয়েস্ট এয়ারলাইন্স নামের অন্য একটি কোম্পানি বাতিল করেছে ৩৫৮ টি ফ্লাইট।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আগাম জানিয়েছিল—মেঘ ও তুষারের কারণে কিছু বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিলম্ব বা বাতিল হতে পারে। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১২ টি রাজ্যে শীত ভয়াবহ রূপ নিবে। সেই সাথে সমস্যায় পরবে ১৫ কোটির বেশি মানুষ।

একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ইকবাল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬