চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ১০

২১ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© সংগৃহীত

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থপতি, শিল্পকলা বিভাগের ভবনে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে পুলিশ এই ঘটনার কারণ এখনও জানতে পারেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রাগ পুলিশ লিখেছে, ‘হামলাকারীকে মেরে ফেলা হয়েছে। ওই বহুতলটি এখন খালি করা হয়েছে। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছেন এবং বহু আহত হয়েছেন।’

আরও পড়ুন: কাশ্মীরে ভারতীয় সামরিক বহরে হামলায় ৪ সেনা নিহত

হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসন জানিয়েছেন, অন্য কোনও বন্দুকধারী ঘটনাস্থলে ছিলেন না। ফলে আর কোনও আশঙ্কা নেই। নাগরিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

পুলিশ বলছে, গুলি চালানোর পরেই ওই জান পালাখ স্কোয়্যারে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ঘিরে সিল করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আশপাশের রাস্তা থেকেও মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের আপাতত ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। 

প্রাগের মেয়র বহুস্লাভ এসভোবোদা জানিয়েছেন, চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ যে বহুতলে রয়েছে, সেটি খালি করতে বলা হয়েছে। প্রাগের উদ্ধারকারী পরিসেবার মুখপাত্র জানা পোস্তোভা জানিয়েছেন, অনেকে আহত হয়েছেন। তবে তা নিয়ে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বন্দুকধারী একটি বহুতলের বারান্দায় বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। ছুড়ছেন গুলি। আতঙ্কে রাস্তায় ছুটাছুটি করছেন লোকজন। অনেকে আবার ভয়ে বহুতলের কার্নিশে গিয়ে আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘বিএনপির হরতালে উন্নয়ন ব্যাহত হয়’ বক্তব্য দেওয়া সেই কৃষক সা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিতে সেমিনার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে বাগানের আড়াই হাজার কলার কাঁদি কেটে দিল দুর্বৃত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬