কাশ্মীরে ভারতীয় সামরিক বহরে হামলায় ৪ সেনা নিহত

২১ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
হামলায় রাজ্যে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টহল দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক যান

হামলায় রাজ্যে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টহল দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক যান © সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দুটি সামরিক ট্রাকে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে ওই রাজ্যের রাজৌরি এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরি এলাকার পুঞ্চ অঞ্চলে দুটি সামরিক ট্রাকে হামলা করে সন্ত্রাসীরা। এরপর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছিল। সন্ধ্যায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সেখানে বন্দুকযুদ্ধ চলছে।

এর আগে গত মাসে রাজৌরির কালাকোটে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সময় দুই ক্যাপ্টেনসহ পাঁচ সেনা নিহত হয়েছিলেন। গত কয়েক বছরে এই এলাকায় সেনাবাহিনীর ওপর একাধিক হামলা হয়েছে।

চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে দুটি হামলায় ১০ সেনা নিহত হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত অঞ্চলটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড খুব বেশি ছিল  না। গত দুই বছরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে  সেখানে ৩৫ জনের বেশি সেনা নিহত হয়েছেন।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬