গাজায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের উপর ইসরায়েলের হামলায়

০৪ নভেম্বর ২০২৩, ১২:৪৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
অ্যাম্বুলেন্সে হামলার পর এক শিশুকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন এক ফিলিস্তিনি

অ্যাম্বুলেন্সে হামলার পর এক শিশুকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন এক ফিলিস্তিনি © সংগৃহীত

গাজায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা করেছে দখলদার ইসরায়েল। এছাড়া আবারও হাসপাতালের উপর হামলা চালিয়েছে তারা। পৃথক এসব হামলায় অনেক হতাহতের আশঙ্কা করছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা

শুক্রবার (৩ নভেম্বর) আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সবহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া এদিন এর আগে আল-রশীদ সড়কে আরেকটি অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায় দেশটি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে কাছে পৃথক হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। অপর আরেকটি হামলায় গাজার উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে সরে যাওয়ার সময় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১৫–২০ জন গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে রাফা ক্রসিংয়ের দিকে যাওয়ার সময় আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সবহরের ওপর হামলা করে দখলদার ইসরায়েল।

আল জাজিরাকে আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সিলমেয় বলেন, হাসপাতালটির অবস্থা শোচনীয় পর্যায় পার করে গিয়েছে। আমদের মেডিকেল রসদ শেষ, বিপুলসংখ্যক আহতদের জায়গা দেওয়া যাচ্ছে না এবং কয়েক ঘণ্টার মধ্যে জেনারেটরগুলোও বন্ধ হয়ে যাবে।

তিনি আরও জানান, হাসপাতালের মর্গে আর জায়গা নেই। 'আমরা এখন মরদেহগুলো ফ্রিজার ট্রাকে রাখছি। আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের বাকি যা আছে তাও শেষ করে দেবেন, তাহলে স্রেফ আমাদের জানান। এ হাসপাতাল ভেঙে পড়লে সমস্ত স্বাস্থ্যখাত ভেঙে পড়বে।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হসপিটালের কাছে নতুন করে হামলার কথা জানিয়েছে আল জাজিরা। হাসপাতালটির পরিচালক আতেফ-আল-কালুত কাতারভিত্তিক গণমাধ্যমটিকে বলেন, হাসপাতালটিতে ইতোমধ্যে কয়েক ডজন নিহতকে আনা হয়েছে।

আল জাজিরার ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, মোবাইলের বাতি ব্যবহার করে উন্মত্তের মতো ধ্বংসস্তূপ হাতড়াচ্ছেন মানুষ।

ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তী…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence