নিখোঁজের পাঁচ দিন পর পানিতে মিলল স্কুলছাত্রীর লাশ

১৮ জানুয়ারি ২০২৬, ০৩:১২ PM
পাবনা জেলা

পাবনা জেলা © সংগৃহীত

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুরাইয়া উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে এবং জন্তিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত ১৩ জানুয়ারি বিকেলে সে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি ‘আমার দেশ’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে স্কুলছাত্রী সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর দুই দিন পর রবিবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে সুরাইয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। এরপর বিষয়টি থানা-পুলিশকে জানালে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আকনজি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি জানান, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে শিগগির আইনের আওতায় আনা হবে।

ট্যাগ: পাবনা
ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬