যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা বাঘিনীদের

১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ PM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে ও বলে সমানতালে আধিপত্য দেখিয়ে ২১ রানে ম্যাচটি নিজেদের করে নেয় লাল-সবুজের দল।

আগে ব্যাট করতে নেমে শারমীন আক্তারের দুর্দান্ত ইনিংসে ভর করে ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশ। ৩৯ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৩ রান করেন তিনি। 

তার সঙ্গে সোবহানা মোস্তারি ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাধবন নেন সর্বোচ্চ তিন উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। ৪২ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

টপ-অর্ডারে রিতু মনি এবং মাঝের ওভারে নাহিদা আক্তারের স্পেলেই মূল ধস নামে। চেতনা পাগিদিয়ালা সর্বোচ্চ ৩৬ রান করেন, আর ওপেনার দিশা ঢিঙ্গরা করেন ২৩ রান।

নাহিদা আক্তার চার ওভারে ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট, রিতু মনি পান ৩ উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রানেই থামে যুক্তরাষ্ট্র।  

কুড়িগ্রামে বেতন-ভাতার দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীক…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়করণ-পে স্কেল-বদলি ও এমপিওভুক্তিসহ ৮ বিষয় নিয়ে সংবাদ সম…
  • ০২ নভেম্বর ২০২৬
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
  • ০২ নভেম্বর ২০২৬
৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকরা অক্টোবর মাসের বেতন পাবেন কখন, জানাল মাউশি
  • ০২ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার ‘দাফনে বাধার’ প্রতিবাদে যশোরে ম…
  • ০২ নভেম্বর ২০২৬