মেসির জন্ম ভারতে বলে দাবি করলেন কংগ্রেস নেতা

১৯ ডিসেম্বর ২০২২, ১১:২৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
আব্দুল খালেকের টুইটার পোস্ট

আব্দুল খালেকের টুইটার পোস্ট © সংগৃহীত

আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয় করেছে। ঐতিহাসিক এই শিরোপা জয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিশ্ব মিডিয়ায় চলছে মেসিবন্দনা। এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের কংগ্রেসের সংসদ সদস্য আব্দুল খালেক।

বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মেসিকে অভিনন্দন জানাতে গিয়ে কংগ্রেসের এই সাংসদ দাবি করেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির জন্ম ভারতের আসামে। পরে অবশ্য ওই টুইটটি সরিয়ে নেন তিনি।

আরও পড়ুন: ভুয়া তথ্য দিলে স্কুলে শিক্ষার্থী ভর্তি নয়

টুইটারে মেসির শিরোপা জয়ের একটি ছবি পোস্ট করে আব্দুল খালেক লেখেন, হৃদয়ের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, মেসি। আসামের সঙ্গে তোমার যোগসূত্রের জন্য আমরা গর্বিত।

কংগ্রেস সাংসদের টুইটের পর থেকেই একের পর এক পাল্টা টুইট আসতে শুরু করে। এমনই এক টুইটে আদিত্য শর্মা নামের একজন পাল্টা প্রশ্ন করে জানতে চান, মেসির সঙ্গে আসামের সম্পর্ক কী এবং কীভাবে?

এর জবাবে আসামের বরপেটা কেন্দ্রের এই সংসদ সদস্য দাবি করেন, অবশ্যই, মেসি আসামেই জন্মগ্রহণ করেছেন।

এদিকে খালেকের ওই টুইট প্রকাশ্যে আসতেই চারদিকে হইচই শুরু হয়ে যায়। ভুল বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই অবশ্য ওই টুইটটি ডিলিট করে দেন তিনি। কিন্তু বিতর্ক থামানো যায়নি। টুইট ডিলিটের আগে আব্দুল খালেকের বিতর্কিত টুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সূত্র: সমকাল

ট্যাগ: ভারত
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950