চীনের বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নে বিজয়ী দুই বাংলাদেশী ছাত্র

০৩ নভেম্বর ২০২২, ১০:২৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম ও মোহাম্মদ আকবর হোসেন

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম ও মোহাম্মদ আকবর হোসেন © সংগৃহীত

চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে প্রথম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ইনা ওয়াং ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম চেয়ারপারসন হয়েছে। আর মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার নির্বাচিত হন।

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির তিন প্রতিযোগীকে হারিয়েছেন। তবে আকবর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন: বাংলাদেশি অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টিতে ৪০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে কাজ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন। বার্ষিক এ নির্বাচনটি দু’দফায় হয়। প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের যোগ্যতা যাচাই ও নির্বাচনী বক্তব্য উপস্থাপন করা হয়। দ্বিতীয় ধাপে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950