সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা হামলায় ১০০ জন নিহত

৩০ অক্টোবর ২০২২, ১১:১৬ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বিস্ফোরণের পরবর্তী সময়

বিস্ফোরণের পরবর্তী সময় © সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। রবিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। খবর রয়টার্স।

রয়টার্স জানায়, শনিবার ব্যাপক বন্দুকযুদ্ধের পর প্রেসিডেন্ট রোববার (৩০ অক্টোবর) বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি ব্যস্ত জোড়া মোড়ের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হওয়ার পর সর্বশেষ মৃতের সংখ্যা ঘোষণা করেন হাসান শেখ মাহমুদ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের মধ্যে মা ও শিশুরাও রয়েছে। বাবা, এমনকি শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের সুযোগ থাকছে।

দেশটির পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ হামলা হয়। শিশু, নারী ও বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা নুর ফারাহ রয়টার্সকে জানান, প্রথম বিস্ফোরণটি মন্ত্রণালয়ে আঘাত হানে, দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জড়ো হয়।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬