বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, কার্বন নিঃসরণের শীর্ষে কোন দেশ

০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ৩১-এর জন্য একে একে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা। যেখানে ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই চলা আয়োজনে বিশ্ব নেতাদের পাশাপাশি জলবায়ু নিয়ে কাজ করা অধিকার কর্মীরা বিশ্ব জলবায়ুর বর্তমান অবস্থা তুলে ধরবেন। প্রতিবারের মতো সেই সম্মেলনের আগ মুহূর্তে সবার সামনে একটা প্রশ্ন উঠে এসেছে— বিশ্বের কোন দেশ বায়ুমণ্ডলে সর্বোচ্চ পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে? আর সে অনুপাতে বিশ্ব জলবায়ু তহবিলে সেই দেশের অবদানই বা কত?

ইউরোপীয়ান কমিশন ফর জয়েন্ট রিসার্চ ও বিশ্ব শক্তি সংস্থার যৌথভাবে করা এক জরিপ বলছে, ২০২৫ সালে বায়ুমণ্ডলে মোট ৫৪.১ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এর আগের বছরের চেয়ে নিঃসরণের হার বেড়েছে দশমিক সাত শতাংশ আর ১৯৯০ সালের তুলনায় এটি ৬৮.৫ শতাংশ বেশি। 

বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণও বাড়তে থাকে, আর এখানেই ঘটে বিপত্তি। কেননা গ্রিন হাউজ গ্যাসের কারণে বায়ুমণ্ডলে তাপমাত্রা আটকে যায় যার ফলে পৃথিবী অতিরিক্ত তাপমাত্রা রিলিজ করতে পারে না। ফলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবী জুড়ে জলবায়ুর প্যাটার্নে পরিবর্তন আসে এবং বন্যা, খরা, তাপপ্রবাহসহ বৈরী প্রাকৃতিক ঘটনাগুলো নিয়মিতহারে ঘটতে থাকে। 

পরিসংখ্যান বলছে, ১৯৭০ সালের তুলনায় কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বেড়েছে প্রায় দ্বিগুণ। বিশ্বজুড়ে মোট কার্বন নিঃসরণের সিংহভাগ ( ৩০ শতাংশ) আসে বিদ্যুৎ উৎপাদন শিল্প থেকে। যেটি ১৯৭০ সালের চেয়ে প্রায় তিনগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চায়না-ভারতের মতো দ্রুত বর্ধনশীল শিল্পনির্ভর অর্থনীতির দেশগুলোতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই উত্থান ঘটেছে।

বিদ্যুতের পরে আসে শিল্পকারখানা ও খনি খাত, বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় ২১ শতাংশ নির্গত হয় এই খাত থেকে। কারখানায় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ২০০০ সালের পর থেকে ক্রমাগতভাবে এই হার বেড়েই চলেছে। এরপরে আছে পরিবহণ খাত। সমুদ্রপথের জাহাজ থেকে শুরু করে গাড়ি, বিমান সম্মিলিতভাবে ১৬ শতাংশ কার্বন নিঃসরণ করেছে বলে গবেষণায় উঠে এসেছে। 

কোন দেশ কত শতাংশ হারে কার্বন নিঃসরণ করে? 

২০২৫ সালে বিশ্বের মাত্র তিনটি দেশ মিলিয়ে অর্ধেকেরও বেশি কার্বন নিঃসরণ করেছে। সেই দেশগুলো হলো চীন, যুক্তরাষ্ট্র ও ভারত। শিল্প নির্ভর অর্থনীতির জোরে মাত্র ৪ দশকের ও কম সময়ে ফুলেফেঁপে উঠা চীন মোট ১৬ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত করেছে। আর যুক্তরাষ্ট্র ও ভারতের নির্গমন যথাক্রমে ৬.০২ বিলিয়ন টন ও ৪.৫১ বিলিয়ন টন। আর ইউরোপের ২৭টি দেশ মিলিয়ে কার্বন নির্গমনের হার ৫.৮ শতাংশের কম। 

গ্রিনহাউজ গ্যাস বাড়ার ফলে কী হয়েছে?

আগেই বলা হয়েছে, গ্রিন হাউজ গ্যাস বাড়ার অন্যতম কারণ এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন। কেননা এই গ্যাস বাড়লে বায়ুমণ্ডলে তাপ আটকে রাখার প্রক্রিয়া গ্রিন হাউজ ইফেক্ট ত্বরান্বিত হয়। বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়লে সমুদ্রের তাপমাত্রা বাড়ে যার ফলে উত্তর মেরুর বরফ গলে যায়। 

বিশ্ব জলবায়ু সংস্থা বলছে, চলতি বছরে সমুদ্রের তাপমাত্রা বেড়ে গিয়ে বিরূপ আবহাওয়ায় বিশ্বজুড়ে কয়েক লক্ষ প্রাণহানি ঘটেছে। আর বাস্তুচ্যুত হয়েছেন কয়েক মিলিয়ন মানুষ। ইউরোপজুড়ে দাবানল ও তাপপ্রবাহে ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। যেখানে শুধুমাত্র ফ্রান্স থেকে দাবানলের কারণে ২ লক্ষ ২০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

চলতি বছরের আগস্টের শেষদিকে হিমালয়ে জমে থাকা হিমবাহ ধসে সৃষ্ট হড়কা বানের নেপালের মারাত্মক পরিণতি এখনও বিশ্ববাসীর স্মৃতিতে সমুজ্জ্বল। সেই ঘটনায় চোখের নিমিষেই ১৫০০ জন লোক নিহত হয় আর নিখোঁজ হন আরও ৫ হাজার ৬ শতাধিক মানুষ।      

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল
  • ০৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের বয়কটেও কোনো কাজ হচ্ছে না
  • ০৯ নভেম্বর ২০২৬
উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশে পড়াশোনার খরচে অনুমতি লাগবে না
  • ০৯ নভেম্বর ২০২৬
ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950