৬০ বছর পর পৃথিবীর সবচেয়ে কাছে আসছে বৃহস্পতি

২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫ PM
বৃহস্পতি গ্রহ

বৃহস্পতি গ্রহ © সংগৃহীত

প্রায় ৬০ বছর পর আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথিবীরর সবচেয় কাছে আসতে চলেছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আজ পৃথিবী থেকে মাত্র ৩৬,৭৪১৩,৪০৫ মাইল দূরত্ব অবস্থান করবে বৃহস্পতি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, এমনিতে ১৩ মাস অন্তর পৃথিবী থেকে বৃহস্পতিকে আরও উজ্জ্বল এবং বড় দেখায়। তবে ১৯৬৩ সালের পর সোমবার পৃথিবীর এত কাছে আসতে চলেছে বৃহস্পতি। বৈপরীত্যে আসবে সৌরজগতের সবথেকে বড় গ্রহ। সেইসময় দুই গ্রহের দূরত্ব কমে দাঁড়াবে প্রায় ৩৬৭ মিলিয়ন মাইল (১৯৬৩ সালেও এরকম দূরত্ব ছিল)। এমনিতে সবথেকে দূরের বিন্দু থেকে প্রায় ৬০০ মিলিয়ন মাইল দূরে অবস্থান করে বৃহস্পতি।

আরও পড়ুন: বৃত্তি নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজে।

প্রতিবেদনে আরও বলা হয়, আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুন বড় বৃহস্পতি। সৌরজগতে গ্রহরাজ হিসেবে পরিচিত বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। ২০১৭ সালের তুলনায় এখন বৃহস্পতিকে এগার গুণ বড় ও দেড়গুণ উজ্জ্বল দেখা যায়।

আজ আবহাওয়া ভালো থাকলে মানুষ দূরবীনের সাহায্যে বৃহস্পতিকে খুব কাছ থেকে দেখতে পাবে।

তবে কীভাবে দেখবেন বৃহস্পতি?

নাসার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আবহাওয়া ঠিকঠাক থাকলে ২৬ সেপ্টেম্বর দুর্দান্তভাবে বৃহস্পতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে ভালোমানের এক জোড়া দূরবীন (বাইনোকুলার) যথেষ্ট। গ্রেট রেড স্পট দেখতে একটা বড় টেলিস্কোপ লাগবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950