ক্রীড়া কূটনীতিতে সক্রিয় হচ্ছেন জাইমা রহমান, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

০৩ মে ২০২৬, ০৬:৩৫ PM
আমিনুল হক

আমিনুল হক © সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার করতে স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। পাশাপাশি, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল (২ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি নিজেই আমাকে জাইমা রহমানকে কাজে লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমি বলেছি, তিনি যদি দায়িত্ব নিয়ে কাজ করেন, তবে সেটি আমাদের জন্য বড় একটি উৎসাহের জায়গা হবে। স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো সম্ভব। এশিয়ান ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ক্রীড়া কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আমাদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে কীভাবে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আমরা ভাবছি। স্পোর্টস ডিপ্লোম্যাসির গুরুত্ব বিবেচনা করে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা স্পোর্টস উইং খোলা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও অবদান রাখার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।’

আমিনুল হক বলেন, ‘সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, আজ সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই গতকালের নতুন কুঁড়ি স্পোর্টস প্রসঙ্গ টেনেছেন। তরুণ প্রজন্মের মাঝে তিনি যে উৎসাহ ও স্পিরিট দেখেছেন, সেটাকেই কাজে লাগিয়ে তিনি আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি মনে করি, এটি বাংলাদেশের স্পোর্টসের জন্য একটি নতুন যাত্রার সূচনা।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে গুরুত্ব দিচ্ছেন এবং তার পরিবারের ক্রীড়াপ্রেম প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে সেই বহিঃপ্রকাশ জাতির সামনে তুলে ধরেছেন। ​পাশাপাশি আমাদের এই জিয়া পরিবারের আরেকজন ক্রীড়াপ্রেমী মানুষ, যার কথা গতকালকেই আমি বলেছিলাম। তিনি বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী। আমাদের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনকে উপভোগ করেছেন। প্রধানমন্ত্রী নিজেই আমাকে বলেছেন যে আমরা আজকে শুরু করলাম। আর এটাকে মনিটর করা এবং প্রত্যেকটি বিভাগ ও জেলায় সঠিকভাবে খেলাধুলাগুলো ঠিকভাবে হচ্ছে কি না, সেটা তদারকির নির্দেশনা দিয়েছেন।’ 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬