১৭ বছর যুব উন্নয়নের নামে অনেক দুর্নীতি হয়েছে: প্রতিমন্ত্রী

২৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক © সংগৃহীত

গত ১৬-১৭ বছর যুব উন্নয়ন ও প্রশিক্ষণের নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, ‘বিগত ১৬-১৭ বছর যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে। সেগুলো আপাতত আমার কাছে আছে, আমি পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি। পর্যবেক্ষণ করে দেখছি, বিগত সময়ে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে কীভাবে আমরা সুন্দরভাবে দুর্নীতিমুক্তভাবে কাজ করতে পারি। কীভাবে আমরা এটা সমাধান করতে পারি, সেই কাজ করবো। কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দেব না।’

প্রতিমন্ত্রী আরও জানান, যারা অবৈধভাবে বিভিন্ন সুযোগ নিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। পাশাপাশি যুবদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারের কার্যক্রম হচ্ছে কীভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আরও ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। 

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬