‘স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে’

০১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ PM
গণমাধ্যমে কথা বলছেন আমিনুল হক

গণমাধ্যমে কথা বলছেন আমিনুল হক © সংগৃহীত

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময়ে বিগত সরকারের মেগা দুর্নীতির কারণে স্টেডিয়ামটির এই দশা হয়েছে উল্লেখ করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন তিনি। 

বুধবার (১ এপ্রিল) মাঠ পরিদর্শন শেষে তিনি জানান, এই মাঠেই আগামী ৩০ এপ্রিল দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। এর কারণে আজ সিলেট জেলা স্টেডিয়ামের এই জরাজীর্ণ অবস্থা দেখতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।” 

তিনি অবিলম্বে স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল সিলেটসহ দেশের ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হবে। প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবে, সরকার তাদের বিশেষ ক্রীড়া বৃত্তি প্রদান করবে। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

খেলোয়াড়দের কল্যাণে সরকারের পদক্ষেপ তুলে ধরে আমিনুল হক বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই লক্ষ্য নিয়ে ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। ইতিমধ্যে ১২৯ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড় এই ভাতার আওতায় আসবেন।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী এবং সেখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬