ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ

৩১ মার্চ ২০২৬, ০৩:৪৩ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৫ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়া খাতকে আধুনিকায়ন ও অবকাঠামোগতভাবে উন্নত করতে চীনের বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহায়তা কামনা করেছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ এবং ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্টগুলোতে দক্ষ চীনা কোচ ও উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ক্রীড়া ইভেন্টকে সমানভাবে এগিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের উদীয়মান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন আমিনুল হক।

প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়ে তিনি জানান, নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের এই খাত আরও সমৃদ্ধ হবে।

নাটকীয় ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্য…
  • ০৮ জুলাই ২০২৬
মাদরাসা জীবনে লজিংবাড়ির পেঁয়াজ-মরিচ-পান্তাভাতের স্মৃতি টেনে…
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার খেলা নিয়ে শিক্ষার্থীদের মারামারি, ভিডিও করায় স…
  • ০৮ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের বিপক্ষে তিন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence