শিক্ষায় মূল বিষয় হিসেবে আসছে খেলাধুলা, জানালেন প্রতিমন্ত্রী

২৯ মার্চ ২০২৬, ০৬:০৭ PM
আমিনুল হক

আমিনুল হক © সংগৃহীত

বাংলা ও ইংরেজির মতো খেলাধুলাকেও এখন থেকে মূল বিষয়ের মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

আমিনুল হক জানান, আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমরা ৭টি ইভেন্টের মাধ্যমে শুরু করব এবং পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টকে অন্তর্ভুক্ত করে পড়াশুনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে ছেলেমেয়েদের ডিভাইসের আসক্তি থেকে সরিয়ে খেলার মাঠে রাখতে চাই। তাত্ত্বিক ও ব্যবহারিক—উভয় পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তবে মাঠে সক্রিয় অংশগ্রহণই হবে মূল্যায়নের প্রধান ভিত্তি।

তিনি আরও বলেন, ‘বাসায় ফেরার পর অনেক শিশু ডিজিটাল ডিভাইসের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো তাদের মাঠে ফিরিয়ে আনা এবং একটি সক্রিয় জীবনধারায় উৎসাহিত করা।’

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬