সাফ অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক

২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৬ AM
সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও পদক পেল বাংলাদেশ

সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও পদক পেল বাংলাদেশ © সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য সময়টা বেশ সাফল্যমণ্ডিত যাচ্ছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। একই সময়ে যুব এশিয়ান গেমসে নারী ও পুরুষ কাবাডি দল জিতেছে ব্রোঞ্জ পদক। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও পদক পেল বাংলাদেশ।

ভারতের রাঁচিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪x১০০ মিটার পুরুষ রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আসরের দ্বিতীয় দিনে এই সাফল্য আসে। বাংলাদেশ দল সময় নেয় ৪০ দশমিক ৮৪ সেকেন্ড।

আরও পড়ুন: পুলিশের সব বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বললেন বর্ষার বাবা

বাংলাদেশের পক্ষে রিলেতে অংশ নেন ইসমাইল, আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম। ৩৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছে শ্রীলঙ্কা, আর ৪০ দশমিক ৬৫ সেকেন্ডে দৌড় শেষ করে রৌপ্য জিতেছে স্বাগতিক ভারত।

অন্যদিকে মেয়েদের ৪x১০০ মিটার রিলেতে ৪৮ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। মালদ্বীপ ৪৭ দশমিক ৭৯ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছে। দিনের অন্যান্য ইভেন্টে বাংলাদেশের কোনো অ্যাথলেট পদক জিততে পারেননি, তবে সাফ অ্যাথলেটিকসে এটি বাংলাদেশের প্রথম পদক।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬