নারী গলফে চ্যাম্পিয়ন কুর্মিটোলা গলফ ক্লাব, জুনিয়রে আর্মি গলফ ক্লাব

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM
চ্যাম্পিয়ন-রানার্সআপরা

চ্যাম্পিয়ন-রানার্সআপরা © সংগৃহীত

‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত নবম ডিএফসিএইচ ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ নারী গলফে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কুর্মিটোলা গলফ ক্লাব (টিম-বি)। জুনিয়রে কুর্মিটোলাকে হারিয়ে শিরোপা জিতেছে আর্মি গলফ ক্লাব। এছাড়া নারী গলফে আর্মি গলফ ক্লাব (টিম-এ) রানার্সআপ হয়েছে এবং তৃতীয় হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব (টিম-এ)।

চ্যাম্পিয়ন কুর্মিটোলা গলফ ক্লাবের ‘বি’ দলের হয়ে জিন সুক উন ও জাইমা বিনতে হোসাইন খেলেছেন। তাদের মোট স্কোর ১৫১। অন্যদিকে জুনিয়র বিভাগে রানার্সআপ কুর্মিটোলা গলফ ক্লাব (টিম-এ), তৃতীয় আর্মি গলফ ক্লাব (টিম-বি)। জুনিয়রে চ্যাম্পিয়ন আর্মি গলফ ক্লাব (টিম-এ) হয়ে মাস্টার সৈয়দ মাহদী মহাবীর ও মাস্টার ইহান ইউসুফ খেলেছেন। তাদের মোট স্কোর ১৩৮।

জুনিয়র গলফারদের মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন (গ্রস) হয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের এস এম সামীর হোসাইন। তিনি পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন।
 
এস এম সামীর হোসাইন বলেন, ‘আমি নিজের সেরাটা দিতে পারিনি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না। বেশ কয়েকটা বগী করতে হয়েছে। তবে আবহাওয়া ভালো হলে আমি আরও ভালো করতে পারতাম। তারপরও এমন দিনে পারের চেয়ে মাত্র ৩ ওভার খেলতে পারাটাও অনেক ভালো। এমন প্রতিক‚ল আবহাওয়ার মধ্যে এই ফলাফলে আমি বেশ খুশি।’ 

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬