কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু সোমবার

২৪ মে ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৮:৫৬ PM
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট © সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আগামী সোমবার (২৬ মে) থেকে পল্টন ময়দানে শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

এ উপলক্ষে শনিবার (২৪ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। 

দেশের খ্যাতনামা ৩২টি মিডিয়া হাউজ নিয়ে নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান, আহ্বায়ক রায়হান আল মুঘনি। এরপর স্বাগত বক্তব্যে টুর্নামেন্টে যেকোনো চোট এড়িয়ে সবাইকে সচেতন থেকে খেলার আহ্বান জানান বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়েলেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, ‘এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সবসময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।’ 

সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা-জানা। ফুটবল খুব মজার খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।’

বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘স্কয়ার গ্রুপ দীর্ঘদিন ধরেই এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। তারা না থাকলে আমাদের এমন আয়োজন সম্ভব হতো না। সাংবাদিকদের মধ্যে যারা সারা বছর কর্মব্যস্ত থাকেন, এই টুর্নামেন্ট তাদের খেলার জন্য দারুণ একটা সুযোগ।’ 

৩২ দল নিয়ে টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন বিএসজেএর যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএসজেএর টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব ইয়াসিন হাসান।

৩২টি দল ৮টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-এ : বৈশাখী টিভি, রাইজিং বিডি, এটিএন বাংলা, এসএ টিভি
গ্রুপ-বি : মাছরাঙ্গা টিভি, জাগো নিউজ২৪, চ্যানেল ২৪, প্রথম আলো
গ্রুপ-সি : যুগান্তর, বাংলা নিউজ, আরটিভি, মানব জমিন
গ্রুপ-ডি : কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, এখন টিভি, নিউজ ২৪
গ্রুপ-ই : ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ
গ্রুপ-এফ : ৭১ টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
গ্রুপ-জি : বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কন্ঠ, বাংলা ভিশন, নয়া দিগন্ত
গ্রুপ-এইচ : চ্যানেল আই, সমকাল, সময় টিভি, দৈনিক ইত্তেফাক

নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, শিক্ষার্থীদের…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের সহায়তার চেক…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬