ফিফা ওয়ার্ল্ড কাপের পেজ থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

০৯ এপ্রিল ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৫ PM
ফিফা ওয়ার্ল্ড কাপের লোগো

ফিফা ওয়ার্ল্ড কাপের লোগো © টিডিসি সম্পাদিত

আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় বসা ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থীকে শুভকামনা জানিয়ে জানিয়ে বার্তা দিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ।

আজ বুধবার (৯ এপ্রিল) রাতে ভেরিফায়েড পেজের এক পোস্টে এই শুভকামনা জানানো হয়। পোস্টে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একটি ছবি সংযুক্ত করে বলা হয়েছে, ‘এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।’

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ২২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

এআই’র দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় আমূল পরি…
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধা…
  • ২৫ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবির তিন বিভাগে ৪৬ আসন শূন্য, যোগ্যদের কাছ থেকে আবেদন আহবান
  • ২৫ মার্চ ২০২৬
দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে যত?
  • ২৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence