সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। বেসরকারি এ বিমান সংস্থাটি ‘সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট’ পদে কর্মী নিয়োগে ২৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড;
পদের নাম: সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ৩৩ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসার্ভিসেস, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস, ইভেন্ট-ড্রাইভেন আর্কিটেকচার ও এপিআই ডিজাইনে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ডিভিশনাল ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম