বেকারদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

০৩ জুন ২০২১, ০৮:৩৬ AM
ড. দেবপ্রিয় ভট্টাচার্য

ড. দেবপ্রিয় ভট্টাচার্য © ফাইল ছবি

অর্থনীতিবিদ এবং গবেষণা সংস্থা সিপিডির অনারারি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে প্রতি চারজনে একজন বেকার। শিক্ষিতদের প্রতি তিনজনে একজন বেকার। এ কারণেই বেকারদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে।

২০২১-২০২২ অর্থবছরের বাজেট এবং কর্মহীন মানুষের বিষয়ে একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথো বলেন তিনি।

বেকার ভাতা চালুর প্রতি জোর দিয়ে তিনি বলেন, দেশে অর্ধকোটি মানুষ নতুন করে বেকার হয়েছে। শিক্ষিত তরুণরা দুই বছর ধরে চাকরিতে প্রবেশ করতে পারছে না। তাদের সামনে কোনো পথ নেই। এ কারণেই বেকারদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে।

বেকারভাতার জন্য নিবন্ধনের ব্যবস্থা করা যায় জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, ৩৩৩ নম্বরের মতো বেকারদের জন্য বিশেষ নম্বর বা অ্যাপস চালু করতে হবে। সেখানে বেকাররা তাদের চাহিদা মোতাবেক নিবন্ধন করতে পারবে।

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, দেখুন সম্ভাব্য স…
  • ২৬ জুন ২০২৬
বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬