বিশেষ গণবিজ্ঞপ্তির ফল নিয়ে যা বলছে এনটিআরসিএ

২৯ মার্চ ২০২২, ০৪:২৮ PM
 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। ৬ মাসের সনদ নিয়ে চাকরির আবেদন করা প্রার্থীদের রিটের শুনানি না হলে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সবিচ মো. ওবাইদুর রহমান।

জানা গেছে, ২০১৮ সালের এমপিও নীতিমালায় ৬ মাসের ডিপ্লোমায় আইসিটি বিষয়ে শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ২০২১ সালের এমপিও নীতিমালাতেও সেটি বহাল রাখা হয়েছে। তবে ৬ মাসের সনদধারীরা এমপিও নীতিমালার আরেকটি ধারার দোহায় দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন। এই আবেদনকারীদের বাদ দিতে আইসিটি সনদধারীদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। এর পরই আদালতে রিট করেন ৬ মাসের ডিপ্লোমা সনদে শিক্ষক নিবন্ধনের সনদ পাওয়া প্রার্থীরা।

আরও পড়ুন: অভিযোগের প্রতিকার নেই এনটিআরসিএতে

এমপিও নীতিমালা-২০২১ এ বলা হয়েছে, ইনডেক্সধারী শিক্ষকরা বিভাগীয় প্রার্থী হিসেবে আগের যোগ্যতা নিয়ে নিয়োগ পাবেন। নীতিমালার এই পয়েন্টের আলোকেই মূলত রিট করেছেন ৬ মাসের ডিপ্লোমার ইনডেক্সধারী শিক্ষকরা। অন্যদিকে ৬ মাসের ডিপ্লোমা সনদধারীদের শিক্ষক নিবন্ধন সনদ দিয়েছে এনটিআরসিএ। ফলে নিয়োগের দায়িত্বও কর্তৃপক্ষের এমন দাবি চাকরিপ্রত্যাশীদের। বিষয়টি সমাধানে আদালতের দ্বারস্ত হয়েছেন প্রার্থীরা।

এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তিতে ৬ মাসের সনদধারীদের আবেদন করতে নিষেধ করা হয়েছিল। তবুও তারা আবেদন করেছেন। এই প্রার্থীদের বিষয়ে আমরা আদালতকে ব্যাখ্যা দিয়েছি। তবে আদালত বন্ধ থাকায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা সম্ভব হবে না।

বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে ৬ নতুন মুখ, নেই বাবর
  • ০৪ মার্চ ২০২৬
উচ্ছেদ ও পুনঃখনন, হারানো নাব্যতা ফিরছে গলাচিপার রতনদী খালে
  • ০৪ মার্চ ২০২৬
শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ ১০১
  • ০৪ মার্চ ২০২৬
ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ বাতিলে এনটিআরসিএ’র চিঠি
  • ০৪ মার্চ ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে …
  • ০৪ মার্চ ২০২৬
৩৮ বছরেও খনন হয়নি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খাল, জলাবদ্ধত…
  • ০৪ মার্চ ২০২৬