১৬তম নিবন্ধন: অনুপস্থিত প্রার্থীদের ভাইভা শুরু মঙ্গলবার

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

আগামী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে ১৬তম  শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক করোনা মহামারির প্রকোপসহ অন্যান্য কারণে নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা ১৩১ জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আগামী ২১ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবর্তিত তারিখ সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের পূর্ব নির্ধারিত তারিখের ডাউনলোডকৃত প্রবেশপত্র এবং প্রবেশপত্রে বর্ণিত সব সার্টিফিকেট, মার্কশিট এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপিসহ নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকতে বলেছে এনটিআরসিএ। 

বিজ্ঞপ্তি
২১ সেপ্টেম্বরের ভাইভার সিডিউল

 

 

ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950