গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক কাজ শুরু হয়েছে: চেয়ারম্যান

১০ মার্চ ২০২১, ০৯:০২ AM
মো. আশরাফ উদ্দিন ও এনটিআরসিএ লোগো

মো. আশরাফ উদ্দিন ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক কাজ শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (৯ মার্চ) নিজ দপ্তরে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭ হাজারের মতো শূন্যপদ রয়েছে। এই পদগুলোতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। সব প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কবে নাগাদ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি আরও বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট কোনো তারিখ বলতে চাই না। তবে এতটুকু বলতে পারি যে, গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক কাজ শুরু হয়েছে গেছে। নিবন্ধনধারীরা খুব দ্রুত শুখবর পাবেন।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬