৭ ফেব্রুয়ারি থেকে অনশনে যাচ্ছে গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা

২৭ জানুয়ারি ২০২১, ০২:৩৭ PM
গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম

গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি আদায়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে অনশন কর্মসূচি পালন করবে ‘তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামে’র নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে সংগঠনটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির মুখপাত্র, সভাপতি এবং সাধারণ সম্পাদকের বরাত দিয়ে বলা হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করার দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে একাধিকবার জানানো হয়েছে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বরাবর ২১ বার স্মারকলিপি দেয়া হয়েছে। দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এত কিছু করার পরও এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা অনশন কর্মসূচি পালন শুরু করবো।

প্রসঙ্গত, দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে মামলা সংক্রান্ত নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬