১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

২৩ জানুয়ারি ২০২০, ০২:৪২ PM

© টিডিসি ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএ আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

আগামী ১৫ মে (শুক্রবার) সকাল ৯টায় স্কুল পর্বের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  একই দিন বিকাল ৩টায় কলেজ শাখার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬