৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা এনটিআরসিএর

২৮ জানুয়ারি ২০২৬, ১১:২৬ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২৭ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © সংগৃহীত

সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ১১ হাজার ৭১৩ জন প্রার্থীর জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাসমূহ

১। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

২। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২৫ জানুয়ারি ২০২৪ তারিখের ৩৭.০০.০০০০. ০৭৩. ৪৪.০১৭.১৯.১৯ সংখ্যক স্মারকে জারিকৃত পরিপত্রের ৬ নম্বর অনুচ্ছেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৩টি শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ অনুমোদিত স্ব-স্ব জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকুলে নির্ধারিত তারিখের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। অন্যথায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান এবং ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির বিরুদ্ধে উপরেল্লিখিত বিধি বিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন

৪। সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানের পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং এনটিআরসিএ কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তিনজন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে।

৫। প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক শূন্যপদের চাহিদা প্রদানে ভুল তথ্যের কারণে অথবা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি যাচাই না করে যোগদানপত্র গ্রহণের কারণে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোন মামলার কারণে আইনগত জটিলতা সৃষ্টি হলে সে বিষয়ে সকল দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে এবং এক্ষেত্রে কোন ভাবেই এনটিআরসিএ-কে দায়ী করা যাবে না।

৬। কোন প্রার্থী অসত্য তথ্য দিয়ে আবেদন করার কারণে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয়েছেন মর্মে যোগদানকালে প্রমাণিত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে।

৭। পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।

৮। প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে ‘Yes’ ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন।

৯। এনটিআরসিএ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই যে কোন সময় এ সুপারিশপত্র স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

১০। টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এ সুপারিশপত্র প্রণীত।

১১। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9