৭ম গণবিজ্ঞপ্তিতে ইয়েস অপশনধারীদের সুপারিশ বিবেচনায় না নিতে স্মারকলিপি

১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) © টিডিসি সম্পাদিত

৭ম গণবিজ্ঞপ্তি (বিশেষ)-এ নিয়োগবঞ্চিত আবেদনকারীদের জন্য পদ সংকুচিত হওয়া ও শিক্ষক সংকট তীব্র হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারীরা। সংকট নিরসনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া ইনডেক্সধারী ও ইয়েস অপশনধারী যাদের ইনডেক্স প্রক্রিয়া চলমান কিন্তু ইনডেক্স সম্পূর্ণ হয়নি আবেদন সুপারিশ ৭ম গণবিজ্ঞপ্তিতে বিবেচনা না করার দাবি জানিয়েছেন তারা। একইসাথে ইয়েস অপশনধারী আবেদনকারীদের শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। আজ সোমবার (১৯ জানুয়ারি) এসব কথা জানিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীরা। 

স্মারকলিপিতে জানানো হয়, চলমান ৭ম গণবিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকরাও পুনরায় আবেদন করেছেন। যা আবেদনের সময় তাদের রোল ব্লক করে দেয়ার কথা থাকলেও সফটওয়ারে তা করা হয়নি। এমনকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানকৃত ইয়েস অপশনধারী যাদের ইনডেক্স প্রক্রিয়া চলমান কিন্তু ইনডেক্স সম্পূর্ণ হয়নি তারাও প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য আবেদন করেছেন। এটি যেমন একদিকে ৭ম গণবিজ্ঞপ্তি (বিশেষ) এ যোগ্য নিয়োগবঞ্চিত আবেদনকারীদের জন্য পদ সংকুচিত করেছে অন্যদিকে শিক্ষক সংকট তীব্র করে তুলবে। এর ফলে নিয়োগ বঞ্চিত প্রার্থীগণ বাদ পড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান নতুন করে শিক্ষক সংকটে সম্মুখীন হবে। 

তারা আরও জানান, সকল ইনডেক্সধারীদের আবেদন সুপারিশ বিবেচনা না করার জন্য অনুরোধ করছি। একই সাথে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে ইয়েস অপশন পেয়েছেন, যাদের ইনডেক্স প্রক্রিয়া চলমান কিন্তু সম্পূর্ণ হয়নি তাদের আবেদন বিবেচনা না করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আবেদন লোভী ইনডেক্সধারী চাকরি প্রার্থীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ করছি।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950