শূন্যপদ ইস্যুতে এনটিআরসিএকে মন্ত্রণালয়ের চিঠি

১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদ যাচাই ও পরবর্তী ব্যবস্থা নিতে এনটিআরসিএকে অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদ সংগ্রহ ও তার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে এনটিআরসিএ। এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমতে, মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই চিঠি ইস্যু করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ এতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে এ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬