১৮তম নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবি—যা বলছে এনটিআরসিএ

১৭ নভেম্বর ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। এ দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন তারা। তবে নিবন্ধন নীতিমালা অনুযায়ী, পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়েছে এনটিআরসিএ।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।

তিনি বলেন, ‘শিক্ষক নিবন্ধনের নীতিমালায় কোথাও ফল পুনর্মূল্যায়নের কথা উল্লেখ নেই। ফলে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে প্রার্থীরা আমাদের কাছে আবেদন করেছেন। তাদের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় নির্দেশ দিলে প্রার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন করা হতে পারে।’

এদিকে এনটিআরসিএ চেয়ারম্যানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন, জুলাই অভ্যুথানে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অংশ নেওয়ার কারণে নিজেদের ঘরে থাকতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এনটিআরসিএ'র মাধ্যমে বৈষম্যের স্বীকার হচ্ছে।

তিনি বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় পাস নম্বর হিসেবে ৪০ বিবেচনা করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পরীক্ষার্থী ১০০ নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র ৪০ নম্বর উত্তর করেছে। কিন্তু ফলাফলের তালিকায় তাদের নাম এসেছে। আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।

পরীক্ষার্থীদের দাবিগুলো হলো- নিম্নোক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা; ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনঃনিরীক্ষণ করা; এনটিআরসিএ’র চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীর পদত্যাগ; পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখসহ এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃতকার্য করা হয়েছে কি না তা তদন্ত করা।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950