শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ কতদিন—জানাল এনটিআরসিএ

২৯ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরি পেতে নিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক। এই সনদ অর্জন করতে হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। এই সনদ দিয়ে এতদিন ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন নিবন্ধনধারীরা। তবে সনদের মেয়াদ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ হবে তিন বছর। কোনো প্রার্থী তিন বছরের মধ্যে চাকরি না পেলে তাকে নতুন করে পরীক্ষা দিয়ে নিবন্ধন সনদ অর্জন করতে হবে। নির্দিষ্ট সময় অতিক্রম করার পর আগের নিবন্ধন সনদটি বাতিল হয়ে যাবে।

জানা গেছে, ৫ম গণবিজ্ঞপ্তি থেকেই সনদের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হতে পারে। এজন্য আগামী ফেব্রুয়ারি মাসে সভা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ওই সভায় সনদের মেয়াদ আগের মতোই থাকবে নাকি ৩ বছর করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ কত বছর করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আমরা সভা করব। এ সভা করতে কিছুদিন সময় লাগবে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এনটিআরসিএ কর্তৃক প্রত্যয়ন পত্রের মেয়াদ উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন না বলে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব আরও বলেন, সনদের মেয়াদ উত্তীর্ণের কথা বলা হয়েছে। তবে সেই মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। কাজেই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence