১৮তম নিবন্ধনের প্রিলির পরীক্ষা ৮-৯ মার্চ নেওয়ার পরিকল্পনা এনটিআরসিএর

১৫ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

আগামী ৮ ও ৯ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সাড়ে ১৮ লাখের বেশি প্রার্থী এই নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনে ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। 

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে।

প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০%। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ: গ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬