ব্র্যাক © সংগৃহীত
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের হেলথ প্রোগ্রামে (বিএইচপি) ম্যানেজার, এমইএএল এবং প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ঢাকায় ব্র্যাকের প্রধান কার্যালয়ে এসব পদে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
ম্যানেজার, এমইএএল
পদের নাম: ম্যানেজার, এমইএএল, ব্র্যাক হেলথ প্রোগ্রাম (বিএইচপি)
কর্মস্থল: প্রধান কার্যালয়
প্রকাশের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জনস্বাস্থ্য, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (এমঅ্যান্ডই), কোয়ালিটি অ্যাস্যুরেন্স বা হেলথ সিস্টেম স্ট্রেনদেনিংয়ে ব্যবস্থাপনা পর্যায়ে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব: এ পদে র্যাডএক্সএআর-টিবি প্রকল্পের মনিটরিং ও কোয়ালিটি অ্যাস্যুরেন্স কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। প্রকল্পের মনিটরিং কৌশল তৈরি ও বাস্তবায়ন, মনিটরিং টুলস ও চেকলিস্ট পর্যালোচনা ও মানসম্মত করা, ল্যাবরেটরি সেবার মান পর্যবেক্ষণ এবং ডেটা সিস্টেম ও ড্যাশবোর্ড পরিচালনা করতে হবে।
এ ছাড়া মাঠপর্যায়ে পরিদর্শন করে সেবার মান যাচাই, তথ্যের সত্যতা যাচাই, ঘাটতি চিহ্নিত এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে হবে।
প্রার্থীর ডেটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট (ডিকিউএ) ও প্রোগ্রাম কোয়ালিটি অ্যাস্যুরেন্স (পিকিউএ) কাঠামো প্রয়োগের অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্যবিষয়ক তথ্য বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন এবং কেবোটুলবক্স ব্যবহার করে ডিজিটাল স্বাস্থ্য জরিপ তৈরি, মাঠপর্যায়ে পরীক্ষা ও বাস্তবায়নের দক্ষতাও থাকতে হবে।
প্রজেক্ট ম্যানেজার
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার, ব্র্যাক হেলথ প্রোগ্রাম (বিএইচপি)
কর্মস্থল: প্রধান কার্যালয়
প্রকাশের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রির পাশাপাশি মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: জনস্বাস্থ্য খাতে ন্যূনতম ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য খাতে ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব: এ পদে মিনি ডক প্ল্যাটফর্মের মাধ্যমে নিকটবর্তী পর্যায়ে (এনপিওসি) আণবিক পরীক্ষার পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। অনুমোদিত কর্মপরিকল্পনা অনুযায়ী বাজেট, বাস্তবায়ন ও মনিটরিং নিশ্চিত করতে হবে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিপি) ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে এনপিওসি ডায়াগনস্টিক সেবা বাস্তবায়ন করতে হবে। জাতীয় নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট গাইডলাইন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), পরীক্ষার অ্যালগরিদম এবং তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া প্রকল্পের প্রস্তাব, সংশোধনী, মেয়াদ বৃদ্ধি, অগ্রগতি প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথি তৈরি ও হালনাগাদ, এনপিওসি পরীক্ষার কার্যক্রম ও যন্ত্রের ব্যবহার পর্যবেক্ষণ, রোগীদের পরবর্তী পরীক্ষা ও চিকিৎসার সঙ্গে সংযোগ নিশ্চিত এবং নিয়মিত তদারকি করতে হবে।
পরীক্ষার কিট, প্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে বাস্তবায়নগত ঘাটতি চিহ্নিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রকল্প সম্পর্কে: ব্র্যাকের ‘র্যাপিড অ্যাকসেস টু ডায়াগনস্টিকস টু অ্যাকসেলারেট দ্য রেসপন্স টু টিবি’ (র্যাডএক্সএআর) প্রকল্পটি অরাম ইনস্টিটিউটের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য ঝুঁকিপূর্ণ, সুবিধাবঞ্চিত ও দুর্গম জনগোষ্ঠীর মধ্যে যক্ষ্মা শনাক্তকরণের জন্য নিকটবর্তী পর্যায়ের (এনপিওসি/মিনি ডক) আধুনিক পরীক্ষার সুযোগ বাড়ানো।
প্রকল্পের আওতায় টিবি ক্যাম্প, বস্তি, তৈরি পোশাক (আরএমজি) এলাকা ও রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষার মাধ্যমে দ্রুত সক্রিয় যক্ষ্মা শনাক্তকরণ, জাতীয় পর্যায়ের রোগ শনাক্তকরণে ঘাটতি কমানো এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।
সুযোগ-সুবিধা: ফেস্টিভ্যাল বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন: আগ্রহী প্রার্থীদের ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ব্র্যাকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।